ঘুরে দাঁড়াতে দুই বছর সময় চায় এক্সিম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৮:০৭আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৮:০৭

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত শুনানিতে অংশ নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য আরও দুই বছরের সময় চেয়েছে এক্সিম ব্যাংক।

রবিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত শুনানিতে ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানান, “দুই বছর সময় দিলে এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে। ইতোমধ্যে কুঋণ আদায় ও খেলাপি ঋণ কমাতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একীভূতকরণে টানা পাঁচ দিনের শুনানির আয়োজন করেছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মূলধন, তারল্য সহায়তা, খেলাপি ঋণ, নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও প্রভিশন ঘাটতির সর্বশেষ চিত্র উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।

প্রথম দিন এক্সিম ব্যাংকের পর্ষদ উপস্থিত হয়ে একীভূতকরণের বিপক্ষে তাদের অবস্থান জানায়। ব্যাংকটির দাবি, সময় পেলে তারা নিজেরাই আর্থিক সংকট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হবে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অসুস্থ থাকায় এদিন পূর্ণাঙ্গ আলোচনা হয়নি।

আগামী চার দিনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো 
পাঁচ ব্যাংক একীভূত হলে উপকার বেশি, নাকি ক্ষতি?
এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা প্রত্যাহার 
সর্বশেষ খবর
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না কোনও আইনজীবী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার