এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা প্রত্যাহার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪

৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা প্রত্যাহার করেছেন ব্যাংক এশিয়া।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে ঋণ পরিশোধের বিষয়টি জানায় বাদীপক্ষ ব্যাংক এশিয়া। একইসঙ্গে এক্সিম ব্যাংকের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের জন্যও আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ইমরুল এতথ্য নিশ্চিত করেন। 

এরআগে, গত ৪ আগস্ট একই আদালত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোক করার নির্দেশ দেন। এ আদেশের পর গত ২৭ আগস্ট ব্যাংক এশিয়ার মোট ৩৯২ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করে এক্সিম ব্যাংক।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের তারল্য সংকট সামাল দিতে ব্যাংক এশিয়া ব্যাংক থেকে ৩৫০ কোটি টাকা ধার নিয়েছিল এক্সিম ব্যাংক। ওই ঋণের সুদসহ লভ্যাংশ দাঁড়ায় আরও ৪২ কোটি ২১ লাখ টাকা। কিন্তু সংকট না কাটায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও ওই টাকা পরিশোধ করতে পারেনি ব্যাংকটি। ওই ঘটনায় সংশ্লিষ্ট আদালতের দ্বারস্ত হয় ব্যাংক এশিয়া।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আমার মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে’
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
সর্বশেষ খবর
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সুবিধা নিতে পারে না কেন বাংলাদেশ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কী করে: প্রশ্ন টিআইবির
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার