আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ২০:২৭আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২০:২৭

প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিক উল্লম্ফন অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসের ৩০ দিনে দেশে ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে— যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগস্টের শেষ তিন দিনেই (২৮-৩০ আগস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন ১৪২ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (অগাস্ট ২০২৪) রেমিট্যান্স এসেছিল ২.১৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে এসেছে মোট ৪.৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪.১০ বিলিয়ন ডলার। ফলে দুই মাসে প্রবাহ বেড়েছে প্রায় ১৪.৮ শতাংশ।

এর আগে, গত জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা টাকায় দাঁড়ায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের এই প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিংসেবার উন্নতির কারণেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স বাড়ছে।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি ডলারের সরবরাহেও ইতিবাচক প্রভাব ফেলছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি