নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংকে পাঠানো নির্দেশনায় জানানো হয়, বেতন অ্যাকাউন্ট ছাড়া সংশ্লিষ্টদের অন্য সব ধরনের লেনদেন স্থগিত রাখতে হবে। একইসঙ্গে এসব ব্যক্তির অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি নথি এবং লেনদেনের বিস্তারিত বিবরণ বিএফআইইউতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জব্দ হওয়া ব্যাংক হিসাবধারীদের মধ্যে তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির ও মা নাহিদ আক্তার রয়েছেন। এ ছাড়া তালিকায় আছেন সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির এবং তারেক হাসান সরদার।

উল্লেখ্য, সম্প্রতি দুদক নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী