৬ দিনে প্রবাসীদের রেমিট্যান্স এলো ৬২৯৫ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

চলতি মাসের প্রথম ছয় দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৬০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৬ হাজার ২৯৫ কোটি ২০ লাখ টাকা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ চলতি বছর ছয় দিনে আসা রেমিট্যান্স আগের বছরের তুলনায় ৪ কোটি ডলার কম।

তবে চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরুর মাস জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৫৪১ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে (৪৬৯ কোটি ৪০ লাখ ডলার) তুলনায় ৭২ কোটি ২০ লাখ ডলার বেশি। এতে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫.৪ শতাংশ।

একই প্রতিবেদনে জানানো হয়, জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা এবং আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা এবং প্রবাসী আয়ের পথ সহজ করার পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় সর্বমোট ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বৃদ্ধি পায়। মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে ৩২৯ কোটি ডলার, যা ওই বছরের রেকর্ড।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি