ডেলটা ফার্মার ৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ, বেজার সঙ্গে লিজ চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ডেলটা লাইফ সায়েন্সেস পিএলসি’র মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩০ একর জমি বরাদ্দের জন্য লিজচুক্তি সই হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এ চুক্তি সই করেন।

ডেলটা ফার্মা লিমিটেডের সহপ্রতিষ্ঠান ডেলটা লাইফ সায়েন্সেস প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অত্যাধুনিক উৎপাদন সুবিধা গড়ে তুলবে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৭০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

চুক্তি সই অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে। ফার্মাসিউটিক্যালস খাত থ্রাস্ট সেক্টর হিসেবে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। ডেলটা লাইফ সায়েন্সেসের এই বিনিয়োগ দেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত ওষুধ উৎপাদন ও গবেষণার আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। প্রথম ধাপে ওরাল সলিড মেডিসিন ও অনকোলজি মেডিসিন উৎপাদনের কাজ শুরু হবে এবং আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

১৯৬৪ সালে যাত্রা শুরু করা ডেলটা ফার্মা ২০০৪ সালে নতুন ব্যবস্থাপনায় পুনরায় কার্যক্রম শুরু করে এবং ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০৯টির বেশি জেনেরিক ওষুধ উৎপাদন করছে এবং বিশ্বের প্রায় ১৫টি দেশে রফতানি করছে।

প্রসঙ্গত, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ১৪টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে গেছে এবং আরও ২০টির নির্মাণকাজ চলছে। ২৫ কিলোমিটারজুড়ে সাগরতীরে গড়ে ওঠা দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি নগর ব্যবস্থার সব সুযোগ-সুবিধা থাকবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি