৩০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১৮:০৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

আড়াই মাস ধরে ২০০ টাকার কম বা সামান্য বেশি দাম থাকা কাঁচা মরিচের দাম এখন ৩০০ থেকে ৩৫০ টাকা। ১৫০ টাকার গোল বেগুন এখন ২২০ টাকা। এছাড়া বেশিরভাগ সবজির দাম বেড়ে ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। বিক্রেতারা বলছে, পূজার কারণে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ও টানা দুদিনের বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় দাম কিছুটা বেশি। তবে সাধারণ ক্রেতারা মনে করেন, বাজারে সব কিছুর দামই বাড়তি। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বাজার তদারকির অভাবেই এমনটি হচ্ছে বলে মনে করেন তারা।

শুক্রবার (৩ অক্টোবরে) রাজধানীর পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে সাধারণ মানুষের নাগালের বাহিরে থাকা বেগুনের দাম এখন আরও চড়া। ৭০ টাকার গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ টাকায়। ২০ টাকা বেড়েছে লম্বা ও সাদা গোল বেগুনের দাম। এগুলোর দাম যথাক্রমে ১০০ ও ১৪০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে গাজর, টমেটো, ঢ্যাঁড়শ, বরবটি, করলা, ধুন্দল, চাল কুমড়োর দাম। গাজর ১২০ টাকা, টমেটো ১৪০, ঢ্যাঁড়শ ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, চাল কুমড়ো এখন ৬০ টাকা কেজি। এছাড়া ঝিঙা ৮০, কচুরমুখী ৮০, কাঁকরোল ৭০, শসা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০, মুলা ৬০, লাউ ৭০, আলু ২৫ টাকা প্রতি কেজি। তবে পেঁপের দাম কেজিতে পাঁচ টাকা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ২৪০ টাকার সিম এখন ১৬০ টাকা কেজি।

৩০০ টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম

এ বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে গত সপ্তাহ পর্যন্ত কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকার মধ্যে। গত কয়েক দিনে দাম বেড়েছে ১০০ টাকার মতো। এখন সাধারণ কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা। একটু ভালো জাতের মরিচের দাম ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি।

রায় সাহেব বাজারের বিক্রেতা সেলিম মিয়া বলেন, পূজার কারণে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বর্ডারগুলো বন্ধ রয়েছে। আর টানার বৃষ্টির প্রভাব তো  আছেই। বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। দাম কিছুটা বেশি।

তিনি আরও বলেন, আমাদের এ সিজনে বেশিরভাগ মরিচ আসে ভারত থেকে। এসময় আমাদের দেশে মরিচ খুবই কম হয়। যখন আমদানি বন্ধ হয়, বাজারে চাহিদা বাড়ে। ফলে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন।

রায় সাহেব বাজারের বিক্রেতা আবু সাঈদ বলেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। পূজার কারণে ইন্ডিয়ার মাল আসা আসা বন্ধ রয়েছে। আবার বাজারে ক্রেতা কম। পূজার ছুটিতে অনেকে গ্রামে গিয়েছে। এরপরও দাম কিছুটা বেড়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ী আলী হোসেন বলেন, বেশ কিছু দিন ধরে দেখে আসছি— বাজারে মাছ, মাংস, সবজির দাম বেশি। আজ তো বাজারে ক্রেতা কম। এরপরও দাম বেশি। ব্যবসায়ীদের একটা চক্র আছে। এরা সিস্টেম করে দাম বেশি রাখে। এদের কেউ দেখে না, ধরেও না। বেশিরভাগ সবজির দামই এখন ১০০ টাকার কাছাকাছি। মানুষ খাবে কী?

আগের দামে বিক্রি হচ্ছে মাছ ও মুরগি

গত সপ্তাহের মতো ব্রয়লার মুরগির দাম এখন কেজি ১৮০ থেকে ১৯০ টাকা। পাকিস্তানি মুরগির কেজি ৩১০ থেকে ৩২০ টাকা। খাসির মাংস ১৩০০ টাকা, বকরি ১০০০ টাকা, আর গরুর মাংসের কেজি ৭৫০ টাকা।

সূত্রাপুর বাজারের বিক্রেতা মজিবুর রহমান বলেন, বৃষ্টির কারণে বাজারে মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বাড়ছে। কিন্তু আমরা সে বাড়তি দাম নিতে পারছি না। পূজার ছুটিতে অনেকে গ্রামে চলে গেছে। ক্রেতা কম। সেজন্য এখন লস দিয়েই বিক্রি করছি।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, মরিচের দাম ২০০ টাকা
সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দাম
বৃষ্টি-বন্যার ধাক্কায় রাজধানীর বাজারে অস্থিরতা, ভোগান্তিতে ক্রেতারা
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার