‘সহজক্যাশ’ ভুয়া প্রতিষ্ঠান, লেনদেনে সতর্ক থাকার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ২১:৫০আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২২:৩১

বাংলাদেশ ব্যাংক ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনও প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বলে জানিয়েছে। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে কোনও ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে দাবি করা হয়, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আছে।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি, এমনকি এ ধরনের কোনও আবেদন বর্তমানে প্রক্রিয়াধীনও নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে আর্থিক লেনদেন পরিচালনার অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’ নামক কোনও প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের সতর্ক করে বলেছে, প্রতারণামূলক আর্থিক কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও সঙ্গে লেনদেন করা যাবে না।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি