অক্টোবরে রেমিট্যান্স এলো ২.৫৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৫, ২২:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ২২:১৯

চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই মাসের তুলনায় সাত শতাংশ বেশি। রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসীরা ২.৪ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

ব্যাংকাররা জানান, দেশের ডলার মার্কেট বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। খোলা বাজারে হুন্ডির প্রভাব কমার ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত রেটও খোলা বাজারের ডলারের দামের কাছাকাছি হওয়ায়, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছে বেশি।

এক ব্যাংক কর্মকর্তা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। গত এক বছর ধরেই প্রতি মাসে গড়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স আসছে।”

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ, লক্ষ্য ৫১ বিলিয়ন ডলার 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের