কাস্টমস বন্ড অফিসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৫, ১৬:২৩আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৬:২৩

কাস্টমস বন্ড কমিশনারেট অফিসগুলোতে অননুমোদিত বা বহিরাগত ব্যক্তির প্রবেশ ও দাফতরিক কাজে সম্পৃক্ততার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে সোমবার (১১ নভেম্বর) এনবিআরের কাস্টমস রফতানি ও বন্ড শাখা থেকে সংশ্লিষ্ট কমিশনারদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

এনবিআরের সচিব (কাস্টমস: রফতানি ও বন্ড) সুরাইয়া সুলতানার সই করা চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কাস্টমস বন্ড কমিশনারেট অফিসগুলোতে বহিরাগত ও অননুমোদিত ব্যক্তি দাফতারিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, যা দফতরের কর্মপরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

চিঠিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে বিভিন্ন সময় কঠোর নির্দেশনা দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। বরং সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগসূত্রের অভিযোগ পাওয়া গেছে।

এনবিআর জানিয়েছে, দেশের সব কাস্টমস বন্ড কমিশনারেটে বহিরাগতদের অননুমোদিত প্রবেশ বন্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একইসঙ্গে, কোনও কর্মকর্তা বা কর্মচারীর বহিরাগত ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
ব্যাটারি আমদানি ও কাস্টমস জটিলতা নিরসনের দাবি বিকেএমইএ’র
শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার সিগারেট জব্দ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী