রেমিট্যান্স প্রবাহ বাড়লো ২৪ দশমিক ৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৫, ১৯:১০আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:১০

চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী গতি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০ থেকে ২২ নভেম্বর মাত্র তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

রবিবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী— ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে (১-২২ নভেম্বর ২০২৪) প্রাপ্ত ১ হাজার ৭১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৪ দশমিক ৫ শতাংশ বেশি। মাসের মাঝামাঝি সময়েই এ ধরনের প্রবৃদ্ধি চলতি অর্থবছরের রেমিট্যান্স পরিস্থিতিকে ইতিবাচক করছে।

অর্থবছরের সামগ্রিক চিত্রেও একইধারা দেখা যাচ্ছে। চলতি বছরের জুলাই মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪-২২ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোর প্রণোদনা, হুন্ডি দমনে কঠোর নজরদারি এবং ডলারের তুলনায় টাকার মূল্যায়ন স্থিতিশীল হওয়া প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী হবে বলে তারা মনে করছেন।

রেমিট্যান্সের এই গতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির উপর চাপ কমাতে সহায়ক হবে বলেও অর্থনীতিবিদরা মূল্যায়ন করছেন। তবে তারা সতর্ক করে জানান, দীর্ঘমেয়াদি স্থিতি নিশ্চিত করতে প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রফতানি এবং ব্যাংকিং চ্যানেলে লেনদেন সুবিধা আরও সহজ করা প্রয়োজন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি