নির্বাচনি লেনদেনের জন্য শনিবার ব্যাংক খোলা থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:০৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:০৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা জামানত জমা ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ পরিশোধের সুবিধার্থে ২৭ ডিসেম্বর সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।

সার্কুলার অনুযায়ী, দেশের যেকোনও তফসিলি ব্যাংকের যেকোনও শাখা থেকে প্রার্থীরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকে পাঠানো ইসির এক চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অথচ এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল।

নির্বাচনি বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের নিরাপত্তা জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার ফি ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা ব্যাংক বন্ধ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে এসব আর্থিক লেনদেন সম্পন্ন করা প্রার্থীদের জন্য কঠিন হয়ে পড়তো।

এ অবস্থায় নির্বাচনসংক্রান্ত আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা
হঠাৎ বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন, নেপথ্যের কারণ কী
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনাকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন