এনবিআর চেয়ারম্যানের পিএ’র নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের দফতরের ব্যক্তিগত সহকারী (পিএ) মোহাম্মদ কাউসারের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে বলে জানিয়েছে এনবিআর।

রবিবার (২৮ ডিসেম্বর) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রতারকচক্রটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন মহলকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কাউসারের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই।

এনবিআর জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতারকচক্রের বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২০৩০।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কেউ এ ধরনের ফোনকল বা আর্থিক দাবি পেলে তা আমলে না নেওয়া এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম