দুই দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪

দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির ঘোষণা অনুযায়ী— বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দাঁড়াবে প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় গ্রাহক পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণের দাম আড়াই হাজার টাকা কমে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকায় দাঁড়িয়েছিল।

নতুন সমন্বয় অনুযায়ী অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হবে—

২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

মূল্য পরিবর্তনের পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেট কমেছে ২ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেট কমেছে ২ হাজার ২৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা কমেছে ১ হাজার ৮৬৬ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৯৫৭ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩৩ টাকায়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী