স্বস্তিদায়ক হবে এবারের রমজান: বাণিজ্য উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২১:০৩

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, ফলে এবারের রমজান গতবারের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হবে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, “আমরা বর্তমান বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমদানি ও উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করে আমাদের উপলব্ধি হয়েছে যে, গত বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল থাকবে। ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন যে সরবরাহ স্বাভাবিক থাকবে। এমনকি কিছু কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় আরও কমতে পারে।”

আমদানি পরিস্থিতির চিত্র তুলে ধরে শেখ বশিরউদ্দীন বলেন, “গত বছরের এই সময়ের তুলনায় এবার নিত্যপণ্য আমদানির পরিমাণ ৪০ শতাংশ বেশি। পর্যাপ্ত মজুদ ও সরবরাহ নিশ্চিত হওয়ায় দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে বলে আমাদের বিশ্বাস।” 

নেত্রকোনায় এক অনুষ্ঠানে ‘পদ্মা সেতুর কারণে চালের দাম বেড়েছে’— এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে উপদেষ্টা বলেন, “কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও পদ্মা সেতুর মতো অনেকগুলো অযাচিত প্রকল্পের কারণে সরকারের ওপর ঋণের বড় দায় তৈরি হয়েছে। এর ফলে টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আইএমএফের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিতে হয়েছে। এই অর্থনৈতিক চাপের প্রভাবই বর্তমানে নিত্যপণ্যের বাজারে পড়ছে।” 

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি বাণিজ্য সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
প্যাকেটজাত চিনি বাজার থেকে উধাও, খোলা চিনি ১২০ টাকা 
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ