মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯

রাজধানী ঢাকার বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে মাছ, মাংস ও ডিমের চড়া দাম নিয়ে এখনও অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। সোমবার (১৬ নভেম্বর) সকালে বনশ্রী, মেরাদিয়া, খিলগাঁও ও বাড্ডা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। 

সকাল ৮টার কাছাকাছি রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারে আসা আমিনুল ইসলামের সঙ্গে কথা হয়। বর্তমান বাজার প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, সবজির বাজার বেশকিছু দিন স্থিতিশীল থাকাতে মানুষের মধ্যে একটু শান্তি আছে। দাম বাড়েনি উপরন্তু সবজির দাম কেজিপ্রতি অনেক কমেছে। এ কারণে লোকজন সবজির বাজারে এসে কিছুটা স্বস্তি অনুভব করছে।

কিন্তু মাছ-মাংসের দাম কোনোভাবেই কমছে না উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ একদিন মাছ-মাংস খেলে সপ্তাহে আর কোনোদিন মাছ-মাংস খেতে পারে না। যারা সাধারণ মানুষ এদের এখন মাছ-মাংস খাওয়ার সামর্থ্য নেই।’ 

সকালে বাজার করতে আসা ফারজানা আক্তার বলেন, ‘সবজির বাজারে আগুন নাই। আগুন আছে মাছ-মাংসে। যখন সিম, পটল ১০০ টাকার ওপরে কেজি ছিল তখন তো মানুষ ঠিকমতো সবজিই কিনতে পারেনি। এখন সবজির বাজার একটু নাগালের মধ্যে। তবে ওই যে মাছ-মাংসের দাম প্রতিদিন বাড়ে। ওখানে একটু শান্তি আসলে মানুষ ভালো থাকতো।’ 

তিনি বলেন, ‘বর্তমান বাজারে সবকিছু মোকাবিলা করে একুট ভালো খাওয়া মানুষ এখন খেতে পারছে না। ওই যে ডিম-আলু এর মধ্যে আছে। যারা দিনমজুর তারা তো এক সপ্তাহের টাকা জমিয়ে পরের সপ্তাহে মাছ বা ব্রয়লার মুরগি কেনে। আবার টাকা জমায় আবার কেনে। একদিন-দুইদিন পর যে একটু পছন্দের খাবার খাবে সেটা হয় না। এটা শুধু দিনমজুরের বেলায় তা নয়, অনেক চাকুরিজীবিরাও এই অবস্থার মধ্যে আছে।’ 

বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৮০, ভেন্ডি ৫০, টমেটো ১৫০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০, চিচিঙ্গা ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিজ দেশি ১৪০ ও হাইব্রিড ১০০ টাকা কেজি।

প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ ৬০-৭০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুইশাক ৩০ টাকা।  ডিমের মধ্যে লালডিম ১৩৫-১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজনে বিক্রি হচ্ছে।

রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি ৬৬০ টাকা।

এর মধ্যে গত কয়েকদিনের তুলনায় সিম ও টমেটোর দাম  কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৮০ ও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে নতুন আলু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বাজারে আসা মনিরুল ইসলাম বলেন, ‘বাজারে সবজির যে দাম তা অব্যাহত থাকা দরকার। অন্তত মানুষ খেয়ে বাঁচতে পারবে। তা না হলে মানুষকে প্রয়োজনের তুলনায় কম খেতে হবে।’ তিনি বলেন, ‘ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা কেজি। আরও কমা উচিৎ। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা মাছের মধ্যে তেলাপিয়া, পাঙ্গাস বেশি কেনে। সেটিও ৩০০ টাকা কেজির কাছাকাছি। আসলে জিনিসপত্রের দাম না কমলে মানুষের চলা কঠিন।’ 

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন নিম্নমুখী। বাজার অনেকটা কমেছে। যেহেতু শীত মৌসুম তাই বাজার এ রকমই থাকার কথা। তবে যেমন সিমের দাম একটু একটু করে বাড়ছে। বাজারে সিমের ঘাটতির কারণে দাম বাড়ছে।’ 

আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, ‘দাম যা আছে, তাতে পূর্বের চেয়ে বেচা-বিক্রি ভালো। এ রকম দাম থাকলে সবার জন্যই ভালো। তবে কাঁচা মাল কখন বাড়ে আর কখন কমে বলা যায় না।’ 

মাছ ব্যবসায়ী সালামের বক্তব্য, মাছের বাজার একুট চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙ্গাস, ছোট রুই— এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ডিমের ডজন ১২০  
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
সর্বশেষ খবর
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
খুলনায় দুই বছরে ২২২ হত্যা: দ্রুত জামিনে খুন করছে আসামিরা, বলছেন বিএনপির নেতারা
কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান
কান্দাহারে রেডিওতে ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর