৯ বছরের মধ্যে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে বাস্তবায়ন মাত্র ২১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপিতে ব্যয় হয়েছে ৫০ হাজার ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা, যা গত ৯ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কম। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ। এমনকি রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে থাকা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়েও বাস্তবায়নের হার ছিল ২১ দশমিক ৫২ শতাংশ— যা চলতি বছরের চেয়ে সামান্য বেশি।

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন ও প্রশাসনিক অস্থিরতার মধ্যেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ৫৯ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৯ হাজার ৩২০ কোটি ৫৮ লাখ টাকা।

আরও পেছনে তাকালে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপিতে ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপর থেকে প্রতি অর্থবছরেই একই সময়ে ব্যয়ের পরিমাণ চলতি বছরের তুলনায় বেশি ছিল। ফলে ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়ন হার ও ব্যয়ের পরিমাণ সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরে স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নসহ মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অর্থবছরের অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত হলেও বরাদ্দের বড় একটি অংশ এখনও অব্যবহৃত রয়েছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ ধীরগতির প্রভাব অর্থনীতির সামগ্রিক গতিশীলতায়ও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অবকাঠামো, পরিবহন, জ্বালানি ও সামাজিক খাতের বড় প্রকল্পগুলোতে ব্যয় কমে গেলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ চাহিদার ওপর তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ