নবনির্বাচিত সরকারকে অভিনন্দন ডিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে নবনির্বাচিত সরকারের প্রতি অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক সংগঠনটি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দেশব্যাপী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধি নির্বাচন করেছে বলে মনে করে ডিসিসিআই। সংগঠনটির মতে, নতুন সরকার যোগ্য নেতৃত্ব ও সময়োপযোগী নীতিনির্ধারণের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।

সংগঠনটি বলেছে, বিদ্যমান বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা— বিশেষ করে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কারোপ নীতি এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকটের প্রভাবে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বিনিয়োগ ও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। একইসঙ্গে রফতানিমুখী খাতেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না।

ডিসিসিআই বিশেষভাবে উল্লেখ করেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ কমেছে এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক উদ্যোক্তার জন্য ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের শিল্প-কারখানা পরিচালনায় নিরুৎসাহিত করছে। পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার কার্যক্রমে অচলাবস্থা, শিল্প খাতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, সংকোচনমূলক মুদ্রানীতি, ঋণপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব— এসব কারণে বেসরকারি খাতের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে ডিসিসিআই। সংগঠনটির মতে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

দেশের সামগ্রিক অর্থনীতি গতিশীল রাখতে শিল্প ও বাণিজ্যখাতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে নবনির্বাচিত সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সেমিনারে বক্তারামূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি সংকটে চাপে অর্থনীতি, উদ্বেগ
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে নদীপথ উন্নয়নের তাগিদ
রফতানি বাড়াতে দক্ষ ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম গড়ার আহ্বান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি