মার্চে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ২১:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২১:১২

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মার্চ মাসে দেশে মূল্যস্ফীতির পরিমাণ ৫ দশমিক ৬৫ শতাংশ। আর গত ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। সুতরাং এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ০৩ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, গত মার্চ মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৩ দশমিক ৭৭ শতাংশ। তবে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। ফেব্রুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ।
তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়ার কারণে দেশে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। উদীয়মান অর্থনীতির দেশে এটুকু মূল্যস্ফীতি থাকবেই।’
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশে। যা গত ফেব্রুয়ারিতে ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ।

গত মার্চে গ্রামে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৫ শতাংশে। যা গত ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক শূন্যে ৪ শতাংশ। খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮২ শতাংশে। যা গত ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ।

এছাড়া পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে শহরে সার্বিক মূল্যস্ফীতি  বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৭ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬১ শতাংশে, যা  ফেব্রুয়ারিতে ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১২ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৪ শতাংশ।

/এসএনএইচ/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম