অতি ধনীদের করহার ৩৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা এনবিআরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৭:০৩আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:০৩

দেশের অতি ধনীদের ওপর আয়করের সর্বোচ্চ হার বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমান সর্বোচ্চ ৩০ শতাংশ করহার বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। তবে এই নতুন করহার কার্যকর হতে পারে ২০২৭–২৮ অর্থবছর থেকে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দফতরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান।

তিনি বলেন, অতি ধনী করদাতাদের জন্য আলাদা একটি করস্ল্যাব নির্ধারণের পরিকল্পনা রয়েছে। যাদের বার্ষিক আয় ১ কোটি টাকা, দেড় কোটি টাকা বা ৫ কোটি টাকার বেশি— এমন কোনও একটি নির্দিষ্ট আয়ের স্তরের করদাতাদের জন্য এই বর্ধিত করহার প্রযোজ্য করা হতে পারে।

এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের পরিকল্পনা রয়েছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এই করহার কার্যকর করার। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।”

আলোচনা সভায় তিনি আরও জানান, আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

সভায় ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি