মসুর ডাল কেনার সিদ্ধান্ত প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ২০:২৯আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২০:২৯

বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব সরকার প্রত্যাহার করেছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মসুর ডাল কেনার প্রস্তাবটি বৈঠকে নিয়ে আসা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে রাশিয়া থেকে এমওপি সার কেনার জন্য শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৫৫ কোটি টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ী পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির একটি প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এই সার কিনতে মোট ব্যয় হবে ১৫৪ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১২ টাকা। প্রতি টন এমওপি সারের মূল্য ধরা হয়েছে ৩৬০ দশমিক ৫৩ মার্কিন ডলার।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ভারত থেকে আমদানি কমলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি: সংস্কৃতিমন্ত্রী
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু