প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের

চাঁদপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ০০:০৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০০:০৪

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছয় ছেলের কারও ঘরে আশ্রয় না পাওয়া ৮৫ বছরের বৃদ্ধা জয়নব ভানুর ঠাঁই হয়েছে সৌদিপ্রবাসী সেজো ছেলে আনোয়ার হোসেনের ঘরে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে পারিবারিক সমঝোতার মাধ্যমে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে ছেলের বাড়িতে তুলে দেওয়া হয়।

দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামে জয়নব ভানুর বাড়িতে যান। এ সময় মেয়ে ঝর্ণা বেগমের বাড়িতে থাকা বৃদ্ধাকে তার ছেলের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পারিবারিকভাবে আলোচনার পর সমঝোতার মাধ্যমে তাকে সেজো ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন ইউএনও।

ইউএনও মনিরা খাতুন বলেন, ‌‘বিষয়টি খুবই দুঃখজনক। গণমাধ্যমে সংবাদ দেখে তার বাড়িতে এসেছি আমরা। জয়নব ভানুর ছয় ছেলের প্রত্যেকের বাড়িতে পাকা ভবন রয়েছে, অথচ কারও বাড়িতে মায়ের জন্য একটি কক্ষ নেই। প্রশাসনের উদ্যোগে মাকে সেজো ছেলের বাড়িতে তুলে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি মনিটরিংয়ে রাখবো। দুই মাস পর আবার ওই বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেবো। এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যও বিষয়টি নজরে রাখবেন। যদিও কোনও সহায়তার প্রয়োজন হয়, আমরা করবো। আর যদি ছেলেরা মায়ের অযত্ন করেন, তাহলে সব ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা প্রশাসনের উদ্যোগে পারিবারিক সমঝোতার মাধ্যমে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে ছেলের বাড়িতে তুলে দেওয়া হয়

পারিবারিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, জয়নব ভানু ১০ সন্তানের জননী। তার ছয় ছেলে ও চার মেয়ে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলেদের কেউ তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দিতে রাজি হননি।

এর আগে দীর্ঘ এক মাস কুমিল্লায় চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে ছেলেদের ঘরে আশ্রয় না পেয়ে দরজার সামনে অসহায় অবস্থায় বসে থাকার অভিযোগ ওঠে বৃদ্ধা জয়নব ভানুর। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে দেখতে পেয়ে খোঁজখবর নেন। একপর্যায়ে মেয়ে ঝর্ণা বেগম তাকে নিজের বাড়িতে নিয়ে যান।

বৃদ্ধা মায়ের দুর্ভোগের এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের হস্তক্ষেপে আপাতত ছেলের বাড়িতে থাকার ব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরেছে জয়নব ভানুর জীবনে। তবে তার দেখভাল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতিশ্রুত মনিটরিং কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

/এএম/ 
সম্পর্কিত
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
সর্বশেষ খবর
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত