ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, বেড়েছে সব ক্যারেটের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১০:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৪

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য কার্যকর হয়েছে আজ সকাল ১০টা থেকে।

নতুন দর অনুযায়ী:
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৬২ টাকা।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী গ্রামপ্রতি স্বর্ণের দাম হলো:
২২ ক্যারেট ২১ হাজার ২৬০ টাকা, ২১ ক্যারেট ২০ হাজার ২৯৫ টাকা, ১৮ ক্যারেট ১৭ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৪ হাজার ১৭০ টাকা।

এ ছাড়া রুপার দাম গ্রামপ্রতি নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট ৪৯০ টাকা, ২১ ক্যারেট ৪৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪৩০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ বিক্রয়মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

/জিএম/এমএএল/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি