১১ হাজার কোটি টাকার ক্লাবে এসবিএসি ব্যাংকের আমানত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৮:১৭আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৮:১৭

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে। একইসঙ্গে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা।

বুধবার (১ এপ্রিল) রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈনুল কবীর।

তিনি বলেন, ২০১৩ সালের এপ্রিলে ‘সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক’ নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে এসবিএসি ব্যাংক পিএলসি নামে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ব্যাংকটি।

মঈনুল কবীর জানান, বর্তমানে ব্যাংকটির সারাদেশে ৯০টি শাখা, ৩২টি উপশাখা, এজেন্ট আউটলেট এবং ৭৭টি এটিএমের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১০টি শাখায় ইসলামী ব্যাংকিং সেবাও চালু রয়েছে।

ব্যাংকের আর্থিক সূচক প্রসঙ্গে তিনি বলেন, “আমানত, ঋণ ও অগ্রিম, আমদানি-রফতানি বাণিজ্য, রেমিট্যান্স প্রবাহ, মূলধন এবং মোট সম্পদসহ অধিকাংশ সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ১৫ শতাংশ। যেখানে পুরো ব্যাংকিং খাতে আমানত ও ঋণের প্রবৃদ্ধি প্রায় ছয় শতাংশের মতো, সেখানে এসবিএসি ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ।”

তিনি আরও জানান, ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানে ৮২৪ কোটি টাকা। তারল্য পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঋণ-আমানত অনুপাত (এডিআর) সীমা ৮৭ শতাংশ হলেও এসবিএসি ব্যাংক তা ৮১ থেকে ৮৩ শতাংশের মধ্যে বজায় রাখছে। পাশাপাশি ব্যাংকটির অতিরিক্ত তারল্য রয়েছে এক হাজার কোটিরও বেশি।

মঈনুল কবীর বলেন, আগ্রাসী বিনিয়োগে না গিয়ে ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ভালো গ্রাহক নির্বাচন করে ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ব্যাংকটির মোট বিনিয়োগের প্রায় ৩৪ থেকে ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দেওয়া হয়েছে। এছাড়া কৃষি ও কৃষিভিত্তিক শিল্প খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিজিটাল ব্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকের চাহিদা বিবেচনায় ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। অনলাইন লেনদেনে প্রতারণা রোধ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি