দোকান-শপিং মল রাত ৮টায় বন্ধের খবর সঠিক নয়, সিদ্ধান্ত শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ২১:৩১আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২২:০১

দেশের চলমান জ্বালানি সংকটে রাত ৮টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি স্পষ্ট করেছেন।

মো. হেলাল উদ্দিন বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি কেউ বা কারা দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং তা প্রচারও শুরু করেছে। এ বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনও এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

তিনি আরও জানান, আগামী শনিবার দুপুরে জ্বালানি মন্ত্রী একটি সভা ডেকেছেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। সারা দেশের জেলা সমিতির প্রতিনিধিরাও সভায় যোগ দিতে ঢাকায় আসবেন।

হেলাল উদ্দিন বলেন, সভায় মিলিতভাবে আলোচনা করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের তথ্য প্রচার করা হয়। সেখানে নাজমুল ইসলাম মাহমুদ ও আরিফুল ইসলাম টিপুকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং বিজ্ঞপ্তিতে তাদের সই ছিল। তবে সমিতির প্রধানের বক্তব্য অনুযায়ী, এই তথ্য মিথ্যা এবং কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

/জিএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
জ্বালানি সংকটে কোনও কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ সভাপতি
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
রাত ৮টায় দোকানপাট বন্ধে বিদ্যুৎ সাশ্রয় কতটুকু, আর ব্যবসায় ক্ষতি কতটা
সর্বশেষ খবর
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?