বিও হিসাবে ই-টিন সরবরাহের অনুরোধ ফিনিক্স ফিন্যান্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৩:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৩:৫১

ফিনিক্স ফিন্যান্স পুঁজিবাজারের তালিকাভুক্ত ফিনিক্স ফিন্যান্স লিমিটেড কর্তৃপক্ষ কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ই-টিন নম্বর সরবরাহের অনুরোধ জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, বিনিয়োগকারীরা নিজ ব্রোকার হাউজের মাধ্যমে বিও হিসাবে ই-টিন নম্বর যোগ করতে পারবে। কোম্পানির যেসব শেয়ারহোল্ডার বিও নম্বরে ই-টিন নম্বর সরবরাহ করবে না তাদের লভ্যাংশের ওপর ১৫ শতাংশ ট্যাক্স কাটা হবে।
সংশোধিত তথ্য প্রযুক্তি আইন-১৯৮৪ এর ৫৪ ধারা অনুযায়ী ই-টিন নম্বর ধারী বিনিয়োগকারীদের পুঁজিবাজার থেকে অর্জিত লভ্যাংশের ওপর ১০ শতাংশ ট্যাক্স ধার্য করা হবে। অন্যথায় ১৫ শতাংশ ট্যাক্স কাটা হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ মে মুক্তিযুদ্ধ সম্প্রিতি মিলনায়তন, আইডিইবি, ১৬০/এ, কাকরাইল ঢাকা ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে।
সমাপ্ত অর্থবছরে নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৬৪ পয়সা এবং এনএভি ছিল ২০ টাকা ৫৯ পয়সা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি