ট্যাক্স না কমিয়ে ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ এপ্রিল ২০২৬, ২৩:০৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২৩:০৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে, ট্যাক্স কমানো নয়, বরং বর্তমান সমস্যার সমাধানেই মনোযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কৃষিখাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি বলেন, “ট্যাক্স কমানোর কথা না বলে সমস্যার কথা বলুন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “আমাদের অভিজ্ঞতা বলে, ট্যাক্স কমালে ব্যবসায়ীরা আরও কমানোর দাবি জানায়। এরপর তা শূন্যে নামানোর চাপ তৈরি হয়। শূন্য করলে ভর্তুকি চাওয়া হয়, আর ভর্তুকি দিলে তা বাড়ানোর দাবি ওঠে। এই চক্রের কোনও শেষ নেই। জিরো করেও কেউ সন্তুষ্ট থাকে না।”

এনবিআর চেয়ারম্যান জোর দিয়ে বলেন, “ট্যাক্স কমিয়ে দিলে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়বে—এমন ধারণা সঠিক নয়। আমাদের দায়িত্ব রাজস্ব বাড়ানো। যেখানে যৌক্তিক সমন্বয় প্রয়োজন, আমরা সেখানে রেশনালাইজেশন করব। তবে দেশের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণও বিবেচনায় রাখতে হবে।”

সভায় অংশগ্রহণ করে কৃষিখাত সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনগুলো যেমন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ), ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এফআইএবি), বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইমপোটার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা), বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ), বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), শ্রিম্প অ্যান্ড হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এবং অ্যানিমাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএইচসিএবি)।

সভায় ব্যবসায়ীরা করের চাপ, বাজারের চাহিদা ও সাপ্লাই চেইনের জটিলতা নিয়ে আলোচনা করেন এবং এনবিআরের সঙ্গে যৌক্তিক সমাধানের জন্য পরামর্শ বিনিময় করেন। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী