কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ০০:৩৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০০:৩৯

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা পিটিই-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান।

এ সময় মন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতকে আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করছে।

বৈঠকে জ্যাপফার এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, সম্ভাবনাময় কৃষি খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা ২০২০ সাল থেকে এ দেশে বিনিয়োগ করে আসছে এবং ইতোমধ্যে পোল্ট্রি ফিড খাতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশে জ্যাপফার এই বিনিয়োগ কার্যক্রম বে গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থেকে বর্তমানে জ্যাপফার বার্ষিক টার্নওভার প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিইউওয়াতি, বে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান, ডিরেক্টর আসিফুর রহমান উপস্থিত ছিলেন।

/এসআই/এফআর/
সম্পর্কিত
সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনা: অবহেলা প্রমাণিত হলে প্রচলিত আইনে শাস্তি 
বিনিয়োগ ও বাণিজ্য সহজ করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে চায় ইউএনডিপি
বাংলাদেশ-ভারত বাণিজ্য জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
সর্বশেষ খবর
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত ১৭৭৭৭ কর্মী
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত ১৭৭৭৭ কর্মী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে
সৌদি আরবে মানবপাচার ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ 
সৌদি আরবে মানবপাচার ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা