চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৮:১৪ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৯:১৯

চলতি মাসের শুরুতে গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা একটি বেসরকারি ভ্রমণ সংস্থায় কর্মরত ছিল। ভয়ংকর এই ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট, যা ২০১২ সালের বহুল আলোচিত নির্ভয়া কাণ্ডের নৃশংসতাকে মনে করিয়ে দেয়।

ধর্ষণের শিকার কিশোরী পুলিশের কাছে জানায়, পড়াশোনা নিয়ে মা বকাঝকা করায় পরিবারের কাউকে না জানিয়ে সে উত্তর প্রদেশের মইনপুরি থেকে নয়ডায় এক আত্মীয়ের বাড়ি রওনা হয়। রাত ৯টার দিকে প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে সে নয়ডার পারি চকে বাস থেকে নামে। গন্তব্যে পৌঁছাতে তখনও প্রায় ২৫ কিলোমিটার পথ বাকি ছিল। ভেজা কাপড়ে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীশূন্য একটি স্লিপার বাস তার সামনে এসে থামে। বাসটির কনডাক্টর জানায় তারাও নয়ডা সেক্টর ৬৩-র দিকেই যাচ্ছে। এতে আশ্বস্ত হয়ে মেয়েটি বাসে ওঠে। তবে পুলিশ জানিয়েছে, বাসটি মূলত গ্রেটার নয়ডার সুরাজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।

অভিযোগে বলা হয়েছে, বাস ছাড়ার পরপরই কনডাক্টর মেয়েটির সঙ্গে অশালীন আচরণ শুরু করে এবং যৌন নির্যাতন চালায়। বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে চালক ও কনডাক্টর মিলে বাসের ভেতরেই তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। নির্যাতন শেষে দিল্লির কাশ্মীরি গেটের রিং রোডের কাছে (ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে) মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই কিশোরী পুলিশে অভিযোগ জানালে তদন্তে নামে প্রশাসন। একই দিনে উত্তর দিল্লির তিমারপুরের একটি পার্কিং লট থেকে ৩৯ বছর বয়সী বাসচালক কুলদীপ এবং ২৬ বছর বয়সী কনডাক্টর সন্দীপকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাসের স্লিপার বার্থগুলো পর্দা দিয়ে ঢাকা থাকায় সুযোগ নিয়েছিল অভিযুক্তরা। ফরেনসিক টিম বাসের ভেতর থেকে মেয়েটির চুলের নমুনা উদ্ধার করেছে এবং বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
সর্বশেষ খবর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির