আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৬, ২১:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২১:২৮

আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্মে জনসংযোগ (পাবলিক রিলেশনস) সেবার পরিধি আরও বিস্তৃত করেছে টাইমস পিআর। প্রতিষ্ঠানটি নতুন উদ্যোগের অংশ হিসেবে বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ আন্তর্জাতিক পিআর সেবা চালুর ঘোষণা দিয়েছে।

২০১১ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর গত ১৪ বছর ধরে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের জন্য জনসংযোগ সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১৭ সালে ভারতে এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টাইমস পিআর একটি ক্রস-বর্ডার জনসংযোগ অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করে।

নতুন এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রেস রিলিজ বিতরণ, করপোরেট যোগাযোগ, ব্র্যান্ড ও পণ্য উন্মোচন, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ব্যবসায়িক ঘোষণা এবং অংশীদারত্ব সংক্রান্ত তথ্য প্রচারের মতো সমন্বিত সেবা দেবে।

এছাড়া ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করতে অনুসন্ধান ইঞ্জিনে দৃশ্যমানতা বৃদ্ধি, কনটেন্ট পরিকল্পনা, মাল্টিমিডিয়া সংযুক্তি, বিভিন্ন দেশের প্রেক্ষাপটে কনটেন্ট অনুবাদ ও স্থানীয়করণ সেবাও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ জনসংযোগ টিম ব্র্যান্ডিং, বিপণন, প্রচারণা এবং সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনার মাধ্যমে ক্লায়েন্টদের বৈশ্বিক পরিচিতি বাড়াতে কাজ করবে। পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসারে প্রেস রিলিজ প্রণয়ন ও তা বৈশ্বিক গণমাধ্যমে প্রকাশে সহায়তা করা হবে।

টাইমস পিআর’র প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সোহেল বলেন, “এই আন্তর্জাতিক সেবা চালুর মাধ্যমে আমরা বিশ্বের যেকোনো প্রান্তের গণমাধ্যম প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের তথ্য ও সংবাদ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এটি বৈশ্বিক বাজারে ব্র্যান্ডগুলোর অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

/জিএম/এবিএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী