ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের আয় ও মুনাফা কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ২০:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ২০:০৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা ও মুনাফা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমেছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার  (২১ এপ্রিল) ইউনিলিভার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রয় আয় দাঁড়িয়েছে ৮৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯৫ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে আয় কমেছে ৮ কোটি টাকা বা প্রায় সাড়ে ৮ শতাংশ।

শুধু মূল ব্যবসাই নয়, আর্থিক খাত থেকেও আয় কমেছে প্রতিষ্ঠানটির। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংকে জমা অর্থের বিপরীতে সুদ ও অন্যান্য উৎস থেকে কোম্পানির আয় হয়েছে ৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ৯ কোটি টাকা। অর্থাৎ, এ খাতে আয় কমেছে প্রায় ৩ কোটি টাকা বা ৩৩ শতাংশের বেশি।

আয় হ্রাসের প্রভাব পড়েছে মুনাফায়ও। প্রান্তিক শেষে কোম্পানির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ১৪ কোটি টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ২ কোটি টাকা বা ১৪ শতাংশের বেশি।

তবে ব্যবসা কমে যাওয়ায় পরিচালন ব্যয়ও কিছুটা হ্রাস পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির পরিচালন ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।

অপরদিকে, উৎপাদন ব্যয় কিছুটা বেড়েছে। চলতি বছরে ৮৭ কোটি টাকার বিক্রয়ের বিপরীতে উৎপাদন ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬০ কোটি টাকা, যা মোট আয়ের প্রায় ৭০ শতাংশ। গত বছর এ অনুপাত ছিল প্রায় ৬৯ শতাংশ।

উল্লেখ্য, কোম্পানিটি দেশের বাজারে হরলিক্স, বুস্ট ও মালটোভাসহ বিভিন্ন খাদ্যপণ্য বিপণন করে। ২০২০ সালে গ্লাসগোস্মিথকেলাইন-এর ভোক্তা পণ্য বিভাগ অধিগ্রহণের মাধ্যমে ইউনিলিভার এ ব্যবসায় প্রবেশ করে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা