রেমিট্যান্স ছাড়ালো ৩০ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৮:০৫আপডেট : ০৭ মে ২০২৬, ১৮:৪৫

দেশে বৈধ চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসের কিছু বেশি সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম উচ্চ প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি বছরের ১ থেকে ৬ মে পর্যন্ত মাত্র ছয় দিনেই দেশে এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। একই সময়ে গত বছর এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে মে মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৩ শতাংশ।

এর মধ্যে শুধু ৬ মে একদিনেই এসেছে ১৩ কোটি ৬০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৬ মে ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ৮ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৫ বিলিয়ন ১৬ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক হওয়া, ব্যাংকিং চ্যানেলে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং হুন্ডির বিরুদ্ধে নজরদারি বাড়ানোর ফলে বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বেড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে নতুন কর্মসংস্থানও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বড় সহায়তা করছে। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো, টাকার বিনিময় হার নিয়ন্ত্রণ এবং চলমান বৈদেশিক লেনদেনের চাপ মোকাবিলায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, অর্থবছরের বাকি সময়েও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে বছর শেষে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে আগামী মাসগুলোতে প্রবাসী আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ১৩০০ উন্নয়ন প্রকল্প: অর্থমন্ত্রী
রফতানি ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা কি সম্ভব 
সংসদে অর্থমন্ত্রীসংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫৯০৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
৪৩তম বিসিএস: নন ক্যাডারদের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ
৪৩তম বিসিএস: নন ক্যাডারদের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’ 
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’ 
রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান