শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ২১:১২আপডেট : ০২ জুন ২০২৬, ২১:১২

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। তবে নির্দেশনা কার্যকরের প্রথম দিনে রাজধানীর সর্বত্র এর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে— কেউ কেউ নির্দেশনা মানছেন আবার কেউ মানছেন না। 

সরেজমিনে দেখা যায়, সব ব্যবসায়ী যে নিয়ম অমান্য করছেন তা নয়; বরং ঈদুল আজহার রেশ না কাটায় রাজধানীর অধিকাংশ বড় বড় মার্কেট ও শপিং মল এখনও খোলেইনি। অপরদিকে যেসব ছোট-বড় বিপণিবিতান বা দোকানপাট খোলা রয়েছে, সেগুলোর কিছু কিছু ৭টার পর খোলা থাকতে দেখা গেলেও ক্রেতা সমাগম না থাকায় রাত ৮টা নাগাদ প্রায় সবই বন্ধ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২ জুন) নির্দেশনার প্রথম দিনে সন্ধ্যার পর রাজধানীর মিরপুর, রামপুরা, মালিবাগ ও বেইলী রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। 

মাঠপর্যায়ের চিত্র অনুযায়ী, ঈদের ছুটির কারণে অধিকাংশ বড় শপিং মল এখনও বন্ধ থাকায় প্রথম দিনে ৭টার নির্দেশনার বড় কোনও প্রভাব বা লঙ্ঘন চোখে পড়েনি। তবে কিছু কিছু দোকানপাট ও শোরুম সন্ধ্যা ৭টা পেরিয়ে যাওয়ার পরও খোলা রাখতে দেখা গেছে।

ঈদের পর বাজারে ক্রেতাদের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। ফলে সন্ধ্যা ৭টার নির্দেশনা থাকলেও অনেক বিক্রেতা অলস সময় পার করে রাত ৮টার মধ্যেই নিজে থেকেই দোকানপাট বন্ধ করে দিয়েছেন। 

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে মঙ্গলবার (২ জুন) থেকে সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিপণিবিতান বন্ধের চূড়ান্ত নির্দেশনা জারি করে সরকার। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
রাত ৮টায় দোকানপাট বন্ধে বিদ্যুৎ সাশ্রয় কতটুকু, আর ব্যবসায় ক্ষতি কতটা
রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা
রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ