টানা দুই দফা কমলো স্বর্ণের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১০:৩২আপডেট : ২০ জুন ২০২৬, ১০:৩২

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

এর আগে গত ১৯ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে দুই দিনে মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে প্রতি ভরি স্বর্ণের দাম।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, ৩৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি পৃথকভাবে যোগ হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিশ্ববাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতার প্রভাব স্থানীয় বাজারেও পড়তে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দিনগুলোতে স্বর্ণের দাম আরও সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।

/জিএম/এম/
সম্পর্কিত
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দাম আরও কমলো
সর্বশেষ খবর
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
ঘরের জন্য রং বাছাইয়ের সময় যে ভুল করবেন না
ঘরের জন্য রং বাছাইয়ের সময় যে ভুল করবেন না
ইতিহাসের পাতায় এক জীবন্ত তীর্থ রানি রাসমণির দক্ষিণেশ্বর
ইতিহাসের পাতায় এক জীবন্ত তীর্থ রানি রাসমণির দক্ষিণেশ্বর
আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
আদানির দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত