ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯

বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রফতানি, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওমানের মডার্ন স্টার বিজনেসেস এলএলসির (স্টার ড্রোনস) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর অনুষ্ঠানস্থলে এ সমঝোতা স্মারক সই হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারকে পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং স্টার ড্রোনসের পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন সই করেন।

চুক্তির আওতায় প্রাথমিকভাবে ওমানের ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে মধ্যপ্রাচ্যের বাজারের চাহিদা বিবেচনায় ওমানে একটি অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তি ও প্রযুক্তিগত জ্ঞান ওমানে স্থানান্তরের পাশাপাশি দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করা হবে। একই সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া স্টার ড্রোনস তাদের ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশি ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে একটি সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে। চুক্তির আওতায় ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বিনিয়োগের কথাও বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের মধ্যকার এ সমঝোতা সেই উদ্যোগের বাস্তব ফল।” 

তিনি আরও বলেন, “এই প্রযুক্তিগত সহযোগিতা জাতীয় অর্থনীতি ও দেশের উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” 

স্টার ড্রোনসের প্রতিনিধি জানান, বাংলাদেশি পণ্যের মান ও স্থানীয় উদ্ভাবনী সক্ষমতা তাদের আকৃষ্ট করেছে। এ উদ্যোগ শুধু ইভি বাইক কেনাবেচায় সীমাবদ্ধ থাকবে না; বরং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রযুক্তির বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি।

এ ছাড়া সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু এবং স্টার ড্রোনসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর