পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি

ফরিদপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫

ফরিদপুরে পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে আরও এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২২ আগস্ট পদ্মা নদী থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করলেও আজও পরিচয় মেলেনি।

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পদ্মা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। তারা ফরিদপুর কোতোয়ালি নৌ-পুলিশ ফাঁড়িকে জানায়। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি একজন নারীর। আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। মরদেহটি পচে-গলে ফুলে গিয়েছে এবং তার পরিচয় শনাক্তে কাজ চলমান রয়েছে। পরিচয় না পেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করা হবে।’

এর আগে চলতি বছরের ২২ আগস্ট সন্ধায় পদ্মা নদীর জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। গত ২৩ দিনে মরদেহটির পরিচয় মেলেনি বলে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘মরদেহগুলো পচনশীল হওয়ায় পরিচয় শনাক্তে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ২২ আগস্টে উদ্ধারকৃত মরদেহটির ডিএনএ সংরক্ষণ করে রেখেছি। এরপর সেটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এ ছাড়া আজ উদ্ধারকৃত মরদেহটির পরিচয় না মিললে একইভাবে দাফন করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
সর্বশেষ খবর
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ কি বন্ধ হলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর