তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ১৬:২৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৬:২৫

বিমা খাতে দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় তৃতীয় দফায় আরও ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীকে ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর)আইডিআরএ জানিয়েছে,  আগামী ৪ অক্টোবর এই দাবি পরিশোধ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আইডিআরএর উদ্যোগে চলমান কার্যক্রমের আওতায় ছয়টি জীবন বিমা কোম্পানির পলিসিধারীরা এ অর্থ পাবেন।

আইডিআরএ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের বৈধ দাবি পরিশোধ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তৃতীয় দফায় সবচেয়ে বেশি অর্থ পাবেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পলিসিধারীরা। প্রতিষ্ঠানটির ২ হাজার ৩৪৮ জন গ্রাহককে ৯ কোটি টাকা পরিশোধ করা হবে। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ১৪০ জন গ্রাহক পাবেন ৬ কোটি ৭৮ লাখ টাকা।

এ ছাড়া সানলাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৫৭৩ জন পলিসিধারীকে ৫ কোটি ৩৫ লাখ টাকা এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৮১ জন গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা পরিশোধ করা হবে।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ১৬৫ জন গ্রাহক পাবেন ৩০ লাখ টাকা। আর বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ জন পলিসিধারীকে দেওয়া হবে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা।

তিন দফায় ১৬ হাজারের বেশি গ্রাহক

এর আগে দুই দফায় ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীকে মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করেছে আইডিআরএ।

এর মধ্যে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে দেওয়া হয় ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা।

তৃতীয় দফার অর্থ পরিশোধ সম্পন্ন হলে তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীকে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।

আইডিআরএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে বীমা দাবি পরিশোধ না হওয়ায় পলিসিধারীদের মধ্যে তৈরি হওয়া আস্থার সংকট কাটাতে ধারাবাহিকভাবে বৈধ দাবিগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

কর্তৃপক্ষের ভাষ্য, বিমা দাবির অর্থ পরিশোধের এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে খাতটিতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনর্গঠনে ভূমিকা রাখবে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ইডি সিরাজুল ইসলাম
জীবনবিমায় বড় পরিবর্তন: এই রোগ থাকলে মিলবে না অতিরিক্ত সুবিধা
সর্বশেষ খবর
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হালায় নিহত ৯
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হালায় নিহত ৯
টিএফআই সেলে গুম করে রাখার মামলায় সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর
টিএফআই সেলে গুম করে রাখার মামলায় সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
মিষ্টির আসন শূন্য ঘোষণা
মিষ্টির আসন শূন্য ঘোষণা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?