বিদেশি আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় রাখতে পারবে হোটেল-রিসোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৬, ১৮:৪০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৩০

বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রি করে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে জমা রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিং মলসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান। বাকি ৮৫ শতাংশ অর্থ প্রচলিত নিয়মে টাকায় রূপান্তর করতে হবে।

রবিবার (২৫ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, আন্তর্জাতিক কার্ড বা অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এফসি হিসাবে জমা রাখা যাবে। অবশিষ্ট অর্থ প্রচলিত নিয়ম অনুযায়ী টাকায় নগদায়ন করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, এফসি হিসাবে জমা রাখা বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈধ বৈদেশিক লেনদেন এবং প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য কর পরিশোধে ব্যবহার করা যাবে। ফলে এসব প্রতিষ্ঠান তাদের বৈধ আন্তর্জাতিক লেনদেনের প্রয়োজনে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে।

তবে আন্তর্জাতিক কার্ডে লেনদেন গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) প্রচলিত বিধিবিধান মেনে চলতে হবে। একই সঙ্গে গ্রাহকের পরিচিতি যাচাই সংক্রান্ত (কেওয়াইসি) নির্দেশনাও যথাযথভাবে পরিপালন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা গ্রহণ এবং সেই অর্থ দিয়ে বৈধ আন্তর্জাতিক লেনদেন পরিচালনার সুযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেন্টমার্টিন খুলছে, পর্যটকদের দিতে হবে ফি: আরও নতুন যেসব নির্দেশনা
সেন্টমার্টিন খুলছে কবে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
সর্বশেষ খবর
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক