জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব বিপিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৬

জ্বালানি তেল (ছবি: সংগৃহীত) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় তিন মাসে ৫০০ কোটি টাক লোকসান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ কারণে আবারো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, গতবছরের নভেম্বর থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত—তিন মাসে বিপিসি প্রায় ৫০০ কোটি টাকা লোকসান দিয়েছে। প্রতিদিন ১০ কোটি টাকা লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। এজন্য সম্প্রতি জ্বালানি বিভাগে তারা তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল ও অকটেন যথাক্রমে ৮৬ ও ৮৯ টাকায় বিক্রি হচ্ছে। বিপিসি কেরোসিনের দাম লিটার প্রতি ১১ টাকা, ডিজেলে ৭টাকা এবং ফার্নেস অয়েলে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে।
বিপিসি জানায়, এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় কেরোসিনে ১১ টাকা, ডিজেলে সাড়ে পাঁচ টাকা এবং ফার্নেস অয়েলে ১০ টাকা লোকসান করছে। চিঠিতে বলা হয়, সীমান্তের ওপারে বাংলাদেশি মুদ্রায় ৮৬ টাকা লিটারে ডিজেল বিক্রি হচ্ছে যা বিপিসির দরের তুলনায় ২৩ টাকা বেশি। এতে করে দেশ থেকে ডিজেল পাচার হচ্ছে বলে দাবি করছে বিপিসি।এ অবস্থায় দাম বাড়ানো জরুরি বলে তারা মনে করছে। গত ৭ ফেব্রুয়ারি জ্বালানি বিভাগে বিপিসি এই চিঠি দেয়। বিপিসি বলছে, তারা গত বছরের জুনে আন্তর্জাতিক বাজার থেকে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৪৭ ডলারে কিনেছিল, তা বেড়ে বর্তমানে ৭১ ডলার হয়েছে।
বিপিসির পরিচালক (মার্কেটিং) মীর আলী রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিপিসি দীর্ঘদিন লোকসানে ছিল। এরপর আন্তর্জাতিক বাজারে দাম কমলে বিপিসি কিছুটা লাভ করছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠা-নামা করে। এটি কখনোই স্থির থাকে না। এ অব্স্থায় আবারও লোকসানে পড়েছে বিপিসি।’ তিনি বলেন, ‘আমরা সরকারকে একটি ফর্মুলার কথা বলেছি, যেভাবে ভারতে তেলের দাম নির্ধারণ হয়। এতে করে তেলের মূল্য সমন্বয় হতে পারে। তেলের মূল্য সমন্বয় নিয়ে এতে জটিলতা তৈরি হবে না। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে বিপিসিরও লোকসানের কোনও কারণ ঘটবে না। প্রতিদিন ১০ কোটি টাকা লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। তেলের দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ এখন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে বলেও তিনি মন্তব্য করেন।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের