জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে প্রণোদনার উদ্যোগ নিতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২১:০৫আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২১:১৮

 

‘৯ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট (বিড), এক্সপো ও ডায়লগ’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ  শিল্প কারখানায় কো-জেনারেশনের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহারে প্রণোদনার উদ্যোগ নিতে হবে।’ রবিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৯ম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট (বিড), এক্সপো ও ডায়লগ’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘জাইকার অর্থায়নে ৫টি শিল্প কারখানাতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও যন্ত্র ব্যবহারে জন্য ৪ ভাগ সুদে ৩ হাজার ৩৪৫ মিলিয়ন টাকা দেওয়া হয়েছে। শিল্প কারখানার সংখ্যা এবং এ প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে।’  

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য সিদ্দিক যোবায়েরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন স্রেডার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ওয়াল্ড ব্যাংকের সিনিয়র এনার্জি বিশেষজ্ঞ ড. অশোক সরকার ও এডিবির ক্লিন এনার্জি অ্যাডভাইজার পিটার ডু পন্ট বক্তব্য রাখেন।

সবুজ শিল্পায়নের প্রযুক্তি বিকাশের প্রত্যয় নিয়ে চারদিনব্যাপী এই প্রদর্শনী ও সংলাপের আয়োজন করা হয়। এতে ৩২ জন বিশেষজ্ঞ সবুজ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নের ওপর আয়োজিত সংলাপগুলোতে অংশগ্রহণ করে। ৭টি দেশের ৬২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিভিন্ন শিল্পপণ্য এই প্রদর্শনীতে স্থান পায়।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম