সামিটের আরও একটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ০০:৪৮ আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০০:৫৭

গাজীপুরে সামিটের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হয়েছে

সামিট পাওয়ারের আরও একটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। হেভি ফুয়েল ওয়েল (এইচএফও) জ্বালানিনির্ভর ১৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্র সম্প্রতি উৎপাদনে গেছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড (এইস এলাইয়েন্স পাওয়ার লিমিটেড নামেও পরিচিত) বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎবিভাগের বেঁধে দেওয়া সময়ে সফলভাবে উৎপাদন শুরু করেছে। এ নিয়ে সামিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা একহাজার ৯৪১ মেগাওয়াটে এসে দাঁড়ালো।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, ডিএসই এবং সিএসই-এর তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (৬৪ শতাংশ) এবং সামিট করপোরেশন লিমিটেডের (৩৬ শতাংশ) একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হলো সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড। ২০১৭ সালের ১২ এপ্রিল বাংলাদেশ সরকারের সঙ্গে এ প্রকল্পের অধীনে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এবং বাস্তবায়ন চুক্তি (আইএ) করা হয়, যার মেয়াদ ১৫ বছর।

/এসএনএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
মারধরের পর গুলি করে যুবদল কর্মীকে হত্যা; আরেকজন আইসিইউতে
মারধরের পর গুলি করে যুবদল কর্মীকে হত্যা; আরেকজন আইসিইউতে
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
বিশ্বব্যাংকের দাতা হলো মঙ্গোলিয়া, দিচ্ছে ১৩ লাখ ডলার
ফ্লোটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
ফ্লোটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক