প্রথমবারের মতো অটো বিলিং গ্যাস ফিলিং স্টেশন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪

অটো বিলিং সিস্টেমসহ অটো গ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বাংলাদেশে প্রথমবারের মতো অটো বিলিং সিস্টেমসহ অটো গ্যাস ফিলিং স্টেশন চালু করা হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এই স্টেশন চালু করা হয়। সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ও ডিএস বিজনেস পয়েন্ট যৌথভাবে এই স্টেশনটি নির্মাণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘অটো বিলিং সিস্টেম চালুর মাধ্যমে এই প্রথম সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা আসছে।’ এজন্য মেঘনা পেট্রোলিয়ামকে ধন্যবাদ দিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন,‘ নতুন করে যেসব স্টেশন নির্মাণ করা হবে তাতে যেন অটো বিলিং সিস্টেম করা হয়।’
এ সময় অন্যদের মধ্যে মেঘনার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ খালেদ, বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম, মেঘনা পেট্রোলিয়ামের পরিচালক ইশতিয়াক আহমেদ শিমুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই ফিলিং স্টেশনে অটোগ্যাস নেওয়ার সময় অটো স্লিপে বিলিং এর জন্য একটি ডিস্পেন্সিং ইউনিট স্থাপন করেছে। ইতালির তৈরি এই ডিসপেন্সিং ইউনিটের দাম ১২ লাখ টাকা।এই ফিলিং স্টেশনের অটো গ্যাসের দাম ধরা হয়েছে লিটার প্রতি ৫০ টাকা। গাড়িগুলোয় এই গ্যাস ব্যবহার করতে কনভারশন করতে হবে। এর খরচও খুব বেশি নয়। বর্তমানে ঢাকায় ৪টি অটোগ্যাস ফিলিং স্টেশন আছে।
বিস্ফোরক পরিদফতরের প্রধান শামসুল আলম বলেন, ‘অটোগ্যাস সিএনজির চেয়ে নিরাপদ। ফলে এই গ্যাসের ব্যবহার বাড়ানো দরকার।’

/এসএনএস/এআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম