লোডশেডিং মুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২০:০৬

ডিপিডিসি লোডশেডিং মুক্ত ‘প্রথম শহর’র খেতাব পেতে যাচ্ছে ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নতুন একটি সাবস্টেশন উদ্বোধনের মাধ্যমে এই আশা জাগিয়েছে। ডিপিডিসি বলছে, কোনও ধরনের যান্ত্রিক সমস্যা সৃষ্টি না হলে নারায়ণগঞ্জে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারায়ণগঞ্জবাসী এখন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে।’

দেশে প্রথম নারায়ণগঞ্জকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে এখন আর যান্ত্রিক কোনও সমস্যা না হলে বিদ্যুৎ বন্ধ হবে না। ঢাকায়ও কিছু এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আওতায় আনার কাজ চলছে।’

রমিজ উদ্দিন বলেন, ‘আগে নারায়নগঞ্জে ৯০০ এমভিএ ক্ষমতার সাবস্টেশন ছিল। আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তিনটি সাবস্টেশন নির্মাণ করেছি। এর ফলে সাবস্টেশনের ক্ষমতা ২১০ এমভিএ বেড়েছে। এতে নারায়ণগঞ্জের বিদ্যুৎ চাহিদার তুলনায় সরবরাহ ক্ষমতা বেড়েছে ডিপিডিসির।’

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ‘সাবস্টেশনটি চালু হওয়ায় নারায়ণগঞ্জবাসীর মুখে স্বস্তির হাসি ফুটেছে।’

ডিপিডিসি জানায়, নারায়ণগঞ্জের মন্ডল পাড়ায় ৩৩/১১ কেভি সাবস্টেশন চালু করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সাবস্টেশনটি চালু করা হয়। ৭০ এমভিএ ক্ষমতার সাবস্টেশনটিতে ১২টি বিতরণ ফিডার রয়েছে। এর আগে ২৪টি ফিডার দিয়ে নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ করতো ডিপিডিসি। এখন তা বেড়ে হলো ৩৬টি। এখন কোনও ফিডার ওভারলোডের কারণে ট্রিপ (বন্ধ) হলে একটির ওপর আরেকটি ফিডার চাপিয়ে দেওয়া সম্ভব হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৪৫ কোটি টাকা ব্যয়ে সাবস্টেশনটি নির্মাণ করা হয়েছে।

ডিপিডিসি সূত্র বলছে, নারায়নগঞ্জে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। যেহেতু চাহিদা কম, তাই নারায়ণঞ্জকে প্রথম নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থার আওতার আনার চিন্তা করা হয়। এই ধারাবাহিকতায় ঢাকার অন্য জোনগুলোতেও কাজ করতে চায় ডিপিডিসি।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিতরণ ব্যবস্থাকে দায়ী করা হয়। অভিযোগ রয়েছে, গ্রীষ্ম এলেই চাহিদার তুলনায় অপ্রতুল সরবরাহ ব্যবস্থায় গ্রাহককে ভুগতে হয়।

 

/এসএনএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম