টানা ছুটিতে জ্বালানি তেল ও গ্যাস সংকটের আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:২৫

মেঘনা পেট্রোলিয়াম পাম্পে থাকা নোটিশ কর্মী সংকট, ব্যাংক বন্ধ এবং মজুত কম থাকায় রাজধানীর বেশ কিছু সিএনজি ও পেট্রোল পাম্প আগামীকাল শনিবার (২৯ ডিসেম্বর) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। সোমবারের আগে অনেক স্টেশন খুলবে না বলে তারা জানিয়েছেন। ফলে গাড়ির জ্বালানি তেল ও সিএনজির গ্যাস সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার বিকাল থেকে রাজধানীর পরীবাগে মেঘনা তেল বিপণন কোম্পানির সরকারি পাম্পেই তেল বিক্রি দু'দিনের জন্য বন্ধর নোটিশ ঝোলানো হয়েছে।

ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, শনিবার দিবাগত রাত থেকে পরিবহন বন্ধ থাকবে তাই তেল বিক্রি হবে না। এজন্য ভোট গ্রহণের দিন জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হবে। একই কারণে নির্বাচনের দিন বিপিসি তেল সরবরাহ বন্ধ রাখার কথা জানালেও আগের দিন বন্ধ রাখার কোনও নির্দেশনা দেয়নি।

ফিলিং স্টেশনে থাকা নোটিশ খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে রাজধানীর কোনও কোনও ফিলিং স্টেশনে নোটিশ দিয়ে ২৯ ও ৩০ তারিখ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকার কথা জানিয়েছে। তারা জ্বালানি সংগ্রহের অনুরোধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, ‘তাদের পক্ষ থেকে ফিলিং স্টেশন বন্ধ রাখতে কোনও নোটিশ দেওয়া হয়নি। কিন্তু অনেক স্টেশন মালিকই ভোটের জন্য তার কর্মীকে ছুটি দিয়েছে। কর্মীরা গ্রামের বাড়ি যাবেন ভোট দিতে। এজন্য এই ছুটি দেওয়া হয়েছে।’

মেঘনা পেট্রোলিয়াম স্টেশনে থাকা নোটিশ এ বিষয়ে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক বলেন, ‘সরকারিভাবে এ ধরনের কোনও নির্দেশনা নেই। শুধু পরিবহন না থাকার কারণে রবিবার তেল বিক্রি বন্ধ থাকবে। তবে টানা ৫ দিন সরকারি বন্ধের কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় অনেকে তেল তুলতে পারেনি। এ কারণে কিছুটা সংকট তৈরি হতে পারে। ছোটো স্টেশনগুলোর তেলের মজুদ ফুরিয়ে যেতে পারে। আবার অনেকে ব্যাংক বন্ধ থাকার কারণে বিপিসির কাছ থেকে তেল কিনতে পারবে না। এজন্য সোমবার পর্যন্ত ৪০ ভাগ স্টেশনে তেল বিক্রি বন্ধ থাকতে পারে।’

ফিলিং স্টেশনে থাকা নোটিশ

এ বিষয়ে খোঁজ নিলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক) আবু হানিফ জানান, তেল বিক্রি বন্ধ নয়। শনিবার তেল সরবরাহ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। নিয়ম অনুযায়ী আমরা শুধু ৩০ তারিখ ছুটির দিন তেল সরবরাহ বন্ধ করবো।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম