ঢাকা দক্ষিণের কিছু এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ২০:২৮আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:৩৭

গ্যাস বন্ধ (ফাইল ছবি)

ঢাকা দক্ষিণের কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্র্রোরেলের নির্মাণকাজের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীন চুনকুটিয়া, কেরানীগঞ্জ এলাকায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য টাই–ইন কাজ চলছে। এজন্য আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টার জন্য চুনকুটিয়া, ‍সুভাড্ডা, হাসনাবাদ, ইকুরিয়া, মিরেরবাগ, পার-গেণ্ডারিয়া, কালিগঞ্জ ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, সিএনজি এবং শিল্প গ্রাহক আজমত  আলী পেপার্স মিলস-এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

যোগাযোগ করা হলে এ তথ্য নিশ্চিত করে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

/এসএনএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম