কাজে ফিরেছেন পায়রার শ্রমিকরা: বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ২০:৪২আপডেট : ২০ জুন ২০১৯, ২০:৪৫

পায়রা বিদ্যুৎকেন্দ্র পায়রা বিদ্যুৎকেন্দ্রে চীন এবং বাংলাদেশের সব শ্রমিকই কাজে যোগ দিয়েছেন। এখন কেন্দ্রটিতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে গত ১৭ ও ১৮ জুন যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, নিহত শ্রমিক সাবিন্দ্র দাস কাজের সময় নিরাপত্তার জন্য ব্যবহৃত সব সরঞ্জাম পরিহিত ছিলেন। কিন্তু শেষবার তিনি সেফটি বেল্টের হুক যথাস্থানে স্থাপন না করায় ওপর থেকে পড়ে প্রাণ হারান। এখান থেকেই ঘটনার সূত্রপাত। পরে রাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ১০ জন বাঙালি এবং ৬ জন চীনা শ্রমিক আহত হন। এসময় চীনা শ্রমিক ঝাং ইয়াং ফাং পড়ে গিয়ে মাথায় আঘাত পান। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তবে এ ঘটনায় আহত দুই দেশের অন্য শ্রমিকদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। তবু তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম।

প্রসঙ্গত, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে বিসিপিএল। চীন এবং বাংলাদেশের সমান অংশীদারিত্বে কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। আগামী নভেম্বরে এটি উৎপাদনে আসার কথা।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম