গুজবে কান না দিতে বিদ্যুৎ সচিবের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৯, ১৩:৫৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৪:৫৪

বিদ্যুৎ সচিব গুজবে  কান না দিতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, নির্দিষ্ট কোনও দিনের কথা উল্লেখ করে বলা হচ্ছে ওইদিন বিদ্যুৎ থাকবে না এবং পদ্মা সেতুর জন্য মাথা কেটে নিয়ে যাবে।

বিদ্যুৎ ভবনে এক চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

সচিব বলেন, ‘আমরা এ ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানাই। আমরা আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, এ ধরনের ঘটনা ঘটবে না। এটি একটি গুজব। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন তারা গর্হিত কাজ করছেন। আমাদের বিদ্যুৎ পরিস্থিতি নিরবচ্ছিন্ন থাকবে।’

তিনি বলেন, ‘যেসব এলাকায় বন্যা হয়েছে সেখানে কিছু সাবস্টেশন পানির নিচে চলে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এছাড়া সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে সারাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যায় না। বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলো একবার বন্ধ করা হলে চালু হতে অনেক সময় এক থেকে দু’দিন সময় লেগে যায়। তবে বিশেষ পরিস্থিতিতে কোনও যান্ত্রিক গোলযোগ ঘটলে একসঙ্গে সারাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ২০১৪ সালের ৩ নভেম্বর এবং ২০০৮ সালের সিডরের সময় সারাদেশে ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। এছাড়া সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কোনও রেকর্ড নেই।’ সঙ্গত কারণে এ ধরনের গুজবকে আমলে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। 

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম