ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৪, ১৪:২৬আপডেট : ০৪ মে ২০২৪, ১৪:২৬

লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে জুটি বেঁধেছেন বার্সেলোনার সাবেক দুই তারকা সার্জিও বুশকেটস ও জোর্দি আলবা। বৃহস্পতিবার গুঞ্জন উঠেছিল, আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিশ্বকাপ জয়ী সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াও আমেরিকায় তার ক্লাব সঙ্গী হতে যাচ্ছেন। বেনফিকার সঙ্গে এই মৌসুমে চুক্তি শেষে মায়ামিতে পা রাখবেন ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। এই প্রসঙ্গে প্রশ্ন শুনতে হলো মায়ামি কোচ জেরার্ডো মার্টিনোকেও।

প্যারাগুয়ান রেডিও মনুমেন্টাল এএম ১০৮০- কে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সত্যি হচ্ছে আমার এই সম্পর্কে ধারণা নেই। তবে আমার মনে হয় না আর্থিকভাবে কিংবা বৈধভাবে তাকে আনার মতো অবস্থায় আমরা আছি। অ্যাঞ্জেলকে নিয়ে স্পোর্টস ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানতে পারিনি।’

বেতন নিয়ে বিধিনিষেধের কারণে ডি মারিয়াকে আনা সম্ভব নয় বললেন মার্টিনো, ‘লিগের কিছু আর্থিক বিধিনিষেধ আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেই নিয়ম মেনে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের ব্যতিক্রমী খেলোয়াড়কে আনার মতো অবস্থা আমি দেখছি না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের