জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় কাতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ১২:৪০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১২:৫৪

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন,  বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় কাতার। কাতারের সঙ্গে  এলএনজি সরবরাহের সমঝোতা স্মারকের আরও কিছু বিষয় সংযুক্ত করতে চায় তারা। এর মধ্যে পায়রা ও মাতারবাড়িতে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং টার্মিনাল করার বিষয়টিও রাখার অনুরোধ করেছে। এর বিপরীতে বাংলাদেশে সরবরাহ করা এলএনজির দর কমানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে কাতার।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবির বাংলাদেশের প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন ৮ সদেস্যের প্রতিনিধি ছিল। বাংলাদেশের প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন, পরিচালক (প্ল্যানিং) আইয়ুব খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে নসরুল হামিদ বলেন, ‘দু’দেশের জ্বালানি খাতের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বাংলাদেশে এটাক প্রথম সফর। তারা আমাদের দেশে যে গ্যাস সরবরাহ করবে তা আরও নিরবচ্ছিন্নভাবে সরবরাহে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।’

তিনি জানান, কাতারের সঙ্গে  যে সমঝোতা চুক্তি আছে সেটির সময় বাড়াতে চায় তারা। এছাড়া পায়রায় ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায়। এছাড়া মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল স্থাপনে দরপত্রে অংশ নিয়েছে তারা। ১২টি কোম্পানি সেখানে আগ্রহ দেখিয়েছে। দেশে দীর্ঘমেয়াদি বড় বিনিয়োগ করতে চায় কাতার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরে কাতারের সঙ্গে সমঝোতা সই হয়।এর মেয়াদ ১৫ বছর।

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম