কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে এবারও প্রথম বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১২:০২আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১২:০৩

নসরুল হামিদ (ফাইল ছবি) ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে এবারও প্রথম হয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরও সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম হয়েছিল বিদ্যুৎ বিভাগ।

সরকার সব মন্ত্রণালয়ের সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে আলাদা আলাদা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা অ্যানুয়েল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) করে। বাজেটে যে উন্নয়ন বরাদ্দ থাকে তার ভিত্তিতে মন্ত্রণালয়গুলো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পগুলোর কাজের ভিত্তিতে এপিএ দেখে বছর শেষে তা মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে টানা দ্বিতীয়বারের মতো প্রথম হয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ জানায়, ৫৭টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে বিদ্যুৎ বিভাগ শতভাগ পেয়ে ৯৬ দশমিক ৪৬ নম্বর অর্জন করে প্রথম স্থান পায়। অন্যদিকে ৯৪ দশমিক ৭৬ নম্বর পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করেছে।

৫১টি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়ন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সবাই মিলে টিমওয়ার্ক করার ফলে ধারাবাহিকভাবে সাফল্য আসছে। এ সাফল্য ধরে রাখতে আরও পরিশ্রম করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নেওয়ার নেপথ্যের কারিগর বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।’ অসাধারণ এই অর্জনের জন্য তিনি উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

/এসএনএস/এআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী